যুক্তরাষ্ট্রে অর্থ পাচার পাঁচ শীর্ষ ব্যবসায়ীসহ ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা শুরু

অনলাইন ডেস্কঃ এক জনের ব্যাংক হিসাব জব্দ, অন্যদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ও ব্যাংক হিসাব তলব পর্যায়ক্রমে এই তালিকা আরও লম্বা হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অর্থ যারা পাচার করেছিলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শুরু করেছে দেশটি। বাংলাদেশের পাঁচ শীর্ষ ব্যবসায়ীসহ ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাদের সম্পদ ও ব্যাংক হিসাব তলব করা হয়েছে। […]

বিস্তারিত......

মাছ-মাংস-সবজি দাম চড়া; স্বস্তি নেই কোনোটাতেই

অনলাইন ডেস্কঃ সপ্তাহ না ঘুরতে আবারও দাম বেড়েছে মুরগির। সেই সঙ্গে বেড়েছে পেঁয়াজের দাম। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা দুষেছেন টানা বৃষ্টিকে। বলছেন, বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দাম। বাজারে অন্যান্য পণ্যের দামে বড় কোনো পরিবর্তন লক্ষ করা না গেলেও চাল, ডাল, ডিম, আলু ও সয়াবিনের মতো নিত্যপণ্যের দাম মোটামুটি স্থির হয়ে আছে উচ্চমূল্যেই। আজ […]

বিস্তারিত......

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এর আগে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত দুইটা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়। এ […]

বিস্তারিত......

খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা, ‘ভয়াবহ অবস্থা’ বলছেন বিশ্লেষকরা

ব্যাংক গিলে খাচ্ছে খেলাপিরা # খেলাপি ঋণ এক লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা # মোট ঋণের ১০ দশমিক ১১ শতাংশ খেলাপি # তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২৪ হাজার ৪১৯ কোটি টাকা # সুবিধা বন্ধ করে আইন প্রয়োগ করতে হবে : অর্থনীতিবিদ   খেলাপি ঋণ ‘ঠেকাতে’ বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নিয়েছে এবং এখনো নিচ্ছে […]

বিস্তারিত......

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। এদিকে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৮৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৯ জন […]

বিস্তারিত......

১৮ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা

অনলাইন ডেস্কঃ ঢাকাসহ দেশের ১৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, […]

বিস্তারিত......

যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

১৩ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে যুক্তরাজ্যের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসির ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১১টা ৪৫ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীকে বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ-২৯২) বিমানটি ছেড়ে যায়। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের […]

বিস্তারিত......

আইনি প্রক্রিয়া মেনেই বিদেশে চিকিৎসা নিতে পারবেন খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ আইনি প্রক্রিয়া মোকাবিলা করেই খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাকরাইলে আইডিইবি’র প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি। আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তাই এখন কিছু বলা ঠিক হবে না বলেও জানান […]

বিস্তারিত......

দেশের রাজনীতি থেকে ভালো মানুষ কমে যাচ্ছে: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্কঃ দেশের রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মাঝেমধ্যে বড় কষ্ট লাগে, আমার দেশের রাজনীতি থেকে কেন যেন মনে হয় ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। শাহজাহান কামালের মতো একজন ভালো মানুষ রাজনীতিতে বিরল। আব্দুস সাত্তারও ভালো মানুষ ছিলেন। এই দুই […]

বিস্তারিত......

বুধবার পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) তিনদিনের সফরে তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতি আগামীকাল বিকেলে তিনদিনের সফরে পাবনার উদ্দেশে রওনা হবেন। তিনি সেখানে একটি জনসভা ভাষণ দেবেন ও জেলার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।’ খবর বাসসের। প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি […]

বিস্তারিত......