গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর থানার চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বড়বিল নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ […]

বিস্তারিত......

শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী-গাবুরা (বিজি) কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মোঃ মাছুম বিল্লাহ। তিনি বিজি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সুত্রে জানা গেছে, বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচণ্ডিপুর বন বিবিতলা গ্রামের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ‘রিসা’ […]

বিস্তারিত......

মহাসড়ক প্রশস্তকরণে “শৈলকুপা”য় উচ্ছেদ অভিযান শুরু কঠিন অবস্থানে প্রশাসন

মোঃ আমোদ আলী শৈলকুপা , ঝিনাইদহ, ঢাকা–খুলনা মহাসড়কের শেখপাড়া (ঝিনাইদহ)–”শৈলকুপা”–লাঙ্গলবাঁধ (মাগুরা) সড়ক চার লেনে উন্নীতকরণ ও মজবুতিকরণ প্রকল্পের আওতায় “শৈলকুপা”র পাইকপাড়া মৌজার ১.০৩৫০ একর এবং ডাউটিয়া চাকিরগাতী মৌজার ১.২৫১০ একর সরকারি জমি দখলমুক্ত করতে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অভিযানে মহাসড়কের দুই পাশের […]

বিস্তারিত......

লাকসামে শ্রীয়াং ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মজিদকে মারধর ও গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে শ্রীয়াং বাজারে এক ব্যক্তিকে মারধর ও গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাকসাম থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল মজিদ (৫৩) নামে এক ব্যক্তি। অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন জুলয়াস (৫০), জামাল হোসেন (৪০) ও আলফাজ […]

বিস্তারিত......

এসএসসি ফলাফলে লাকসাম উপজেলায় শীর্ষে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়

লাকসাম প্রতিনিধি: এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লার লাকসাম উপজেলায় সাফল্যের শীর্ষস্থান অর্জন করেছে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়। এবারের ফলাফলে বিদ্যালয়টির শিক্ষার্থীরা ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি ৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ […]

বিস্তারিত......

লাকসামে উপজেলা কারাতে একাডেমির বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

লাকসাম প্রতিনিধি: ক্রীড়াক্ষেত্রে তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করা এবং কারাতে প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও অর্জনের স্বীকৃতি দিতে কুমিল্লার লাকসামে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান এবং কারাতে সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে লাকসাম উপজেলা কারাতে একাডেমি ও লাকসাম সিতোরিউ কারাতে-দো অ্যাসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান […]

বিস্তারিত......

আড়াই লক্ষাধিক ধর্মীয় উপাসনালয়ে কর্মরতরা পাবেন সম্মানি ভাতা

চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের কর্মীরা সরকারি মাসিক সম্মানি ভাতা পাবেন। এ কর্মসূচির জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ এ […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে পানি নিষ্কাশনের অভাবে তলিয়ে শত শত একর আবাদি জমি, খাল খননের দাবি এলাকাবাসীর

মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শুবলি সিঙ্গাইর বিল থেকে আধবিলা হয়ে বোয়ালকান্দি ব্রিজ পর্যন্ত খাল পুনঃখননের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। দীর্ঘদিন খালটি খনন না হওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে শত শত একর আবাদি জমি দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে থাকছে। এতে কৃষকরা সময়মতো […]

বিস্তারিত......

জেলা সরকারি গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা সরকারি গণগ্রন্থাগারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে স্কুলছাত্র হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

মিন্টু ইসলাম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে নিহত স্কুলছাত্র জামিল শেখ (১৬) হত্যা মামলার প্রধান আসামি মো. শাকিলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় শাকিল ঢাকায় পালিয়ে […]

বিস্তারিত......