ইয়াবা ট্যাবলেট ও টাকাসহ ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাট সংবাদদাতাঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১৯০০ইয়াবা ট্যাবলেট ও ৩,২৯,১৯০টাকাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে হাতীবান্ধা থানার পুলিশ। লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহা আলম, এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ হারুন অর রশিদ, ও সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন সিংগীমারী ইউনিয়নের সিংগীমারী মৌজাস্থ সিংগীমারী পকেট নামক গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ৪টি মাদক […]

বিস্তারিত......

ইবি ছাত্রীকে পুইত্তা ফালানোর হুমকি দেন, অধ্যাপক মাহবুবা সিদ্দিকা

নাইমুর রহমান, ইবি প্রতিনিধি:- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হলের আবাসিকতার জন্য সাক্ষাৎকারে অংশ নেয়া এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে বোর্ডে থাকা এক শিক্ষিকার বিরুদ্ধে। গত মঙ্গলবার (২৩শে আগস্ট) হলের সিট বরাদ্দের জন্য সাক্ষাৎকার শেষে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী এক ছাত্রী। এছাড়া একাধিক ছাত্রীকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে (২৪ আগস্ট) […]

বিস্তারিত......

ধর্মপাশায় কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের, গ্রেপ্তার ২

মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সাইকুল ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত ওই কৃষকের ছেলে তরিকুল ইসলাম (২৫) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে একই ইউনিয়নের নওধার গ্রামের বাসিন্দা আবুল কাশেম( ৫২)সহ চারজনকে। মামলার পর পরই রাত সোয়া নয়টার দিকে […]

বিস্তারিত......

তেঁতুলিয়া রওশনপুরে কিশোরীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

তেঁতুলিয়া সংবাদদাতাঃ তেঁতুলিয়ায় সুমাইয়া (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার তিরনইহাট ইউপির অন্তর্গত রওশনপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই গ্রামের দিনমজুর শামসুল হকের কন্যা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল ও রিক্তা দম্পতি দুজনেই দিন মজুর। সকালে মেয়ে সুমাইয়াকে রেখে তার মা রিক্তা কাজে চলে […]

বিস্তারিত......

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতাঃ প্রাকৃতিক সম্পদ নষ্ট করে কয়লা তোলার চেষ্টা প্রতিহতের ঘোষণার মধ্যে দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত হয়েছে। তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং সম্মিলিত পেশাজীবী সংগঠনসহ দিবসটির স্মরণে ফুলবাড়ীসহ আশপাশের ছয় উপজেলার মানুষ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পৃথকভাবে […]

বিস্তারিত......

গোয়ালন্দে বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী সংবাদদাতাঃ বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ,দরিদ্র মেয়ে শিশুদের শিক্ষার ক্ষেত্রে নানা প্রতিকূলতা দূর করাসহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় । এতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরে বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতির সভাকক্ষে সমিতির ‘আলো’ […]

বিস্তারিত......

রাজবাড়ীতে স্কুলছাত্র হত্যা মামলার রায় প্রদান! একজনের মৃত্যুদন্ড, ৪ জনের যাবজ্জীবন

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী সংবাদদাতাঃ স্কুলছাত্র নাহিদ হাসান মৃদুল (১৭) হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড, ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২জনকে বেকসুর খালাস প্রদান করেছে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের […]

বিস্তারিত......

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিল: হাইকোর্ট

ডেস্ক নিউজঃ সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়ার বিধানসংক্রান্ত সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারা সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার এ রায় দেন। ২০১৮ সালের নভেম্বরে সরকারি চাকরি আইন প্রণয়ন করা […]

বিস্তারিত......

বগুড়া শেরপুরে অতিরিক্ত ধান মজুদ করায় মজুমদার এগ্রোকে ৭ লাখ টাকা জরিমানা

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে অতিরিক্ত ধান মজুদের দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ২৩ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ০৫.০০ ঘটিকা হইতে রাত ০৯.৪৫ ঘটিকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শেরপুর উপজেলার মজুমদার এগ্রো লিমিটেডকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ […]

বিস্তারিত......

গোয়ালন্দে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেফতার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৯) দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ মঙ্গলবার (২৩ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ যুবককে গ্রেফতার করেছে। গত শনিবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে রোববার (২১ আগস্ট) রাত ২টার মধ্যবর্তী যে কোন সময়ে এ […]

বিস্তারিত......