নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদককারবারি গ্রেফতার

আইন-অপরাধ পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

আব্দুল মজিদ মল্লিক, ​নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামের এক চিহ্নিত মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ​সোমবার (৩১ আগস্ট) ভোরে সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় আসামির নিজ বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। আটক রুবেল ওই গ্রামের প্রয়াত রুহুল আমীনের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজার চালান এনে এলাকায় পাইকারি ও খুচরা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এমন তর্থ্যে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গত সোমবার ভোরে তাঁর বাড়িতে অভিযান চালায়। পরে তাঁর শোবার ঘরে থাকা একটি টিনের বাক্স তল্লাশি করে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ ছিল। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *