বগুড়ার শেরপুরে অবৈধভাবে সার মজুদ ও বেশি দামে বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে অবৈধভাবে সার মজুদ, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অনুমোদনহীনভাবে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত উপজেলার মির্জাপুর বাজার ও চকপাথালিয়া এলাকায় বিভিন্ন সারের দোকানে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিস।
অভিযানে মির্জাপুর বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা এবং চকপাথালিয়া এলাকার দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ভুয়া বিক্রয় রশিদ তৈরি, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অনুমোদন ছাড়া সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান ও শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। এ সময় শেরপুর, বগুড়ার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ রুবেল আমিন উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *