শৈলকুপায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত উদ্বোধন করেন আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান

আরো খেলা পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মোঃ আমোদ আলী শৈলকুপা, ঝিনাইদহ,
ঝিনাইদহের শৈলকূপায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে আগামীর শৈলকুপা নামের সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে শৈলকূপা পাইলট স্কুল মাঠে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান।
ফাইনালে মুখোমুখি হয় উপজেলার দুধসর ইউনিয়ন ও হাকিমপুর ইউনিয়ন । খেলা শুরুর পর থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যে উত্তেজনায় মেতে ওঠেন মাঠে উপস্থিত দর্শকরা।
খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। ফাইনাল দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। ৯০ মিমিটের খেলায় দ্বিতীয় আর্ধের ৫ মিনিটের মাথায় হাকিমপুর ইউনিয়ন ১ গোলে এগিয়ে গেলেও ১৫ মিনিট পর দুধসর ইউনিয়ন প্রতিপক্ষকে ১ গোল দিয়ে সমতায় আসে। তবে নির্ধারিত সময়ে দু’দল সমতায় থাকায় ট্রাইবেকারে ০৭ দুধসর ইউনিয়ন ও ০৮ গোল দিয়ে হাকিমপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, নগদ টাকা ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিণ আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান । সেসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *