৮৬ ক্লাব লাকসামের উদ্যোগে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুমিল্লার লাকসামে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ, ৮৬ ক্লাব লাকসামের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।কক

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো উত্তরদা উচ্চ বিদ্যালয়, আতাকরা স্কুল অ্যান্ড কলেজ এবং নরপাটি উচ্চ বিদ্যালয়। কর্মসূচির আওতায় বিভি প্রতিষ্ঠান গুলোতে মোট ১৫০টি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

উত্তরদা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা। এ সময় তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮৬ ক্লাব লাকসাম ক্ষএর সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া (জাহাঙ্গীর), উপদেষ্টা ফজলুর রব মাসুম, সহ-সভাপতি আখতারুজ্জামান স্বপন, তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী হীরা, কোষাধ্যক্ষ আহসান উল্লাহ, এমদাদ, হুমায়ুন কবির, দুলালসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

এ ছাড়া তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষিকারা কর্মসূচিতে উপস্থিত থেকে সহযোগিতা করেন। আতাকরা স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলী এবং নরপাটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিয়াশিন মনির উদ্দিন ভূঁইয়াসহ শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।

কর্মসূচির আয়োজকরা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

৮৬ ক্লাব লাকসামের সদস্যরা জানান, ভবিষ্যতেও পরিবেশ ও সামাজিক কল্যাণে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে তাদের।

তারা আরো বলেন, একটি গাছ মানে একটি প্রাণ, একটি সবুজ ভবিষ্যৎ”—এই প্রত্যয়ে ছিয়াশির সবুজ উদ্যোগ ছড়িয়ে পড়ুক সর্বত্র।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *