বগুড়ার শেরপুরে প্রচণ্ড গরমে বেড়েছে আখের কুশাল বিক্রি

আবহাওয়া আরো পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে প্রচণ্ড গরম ও তীব্র তাপদাহে বেড়েছে আখের কুশাল বিক্রি। গরমের মধ্যে স্বস্তি পেতে অনেকেই ভিড় করছেন আখের কুশালের দোকানে। শনিবার (২২ আগস্ট) সরেজমিনে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কসংলগ্ন পূর্ব পাশের মির্জাপুরহাটে গিয়ে দেখা যায়, সারি সারি বাঁশের খুঁটির সঙ্গে আখ সাজিয়ে রেখে বিক্রি করছেন ব্যবসায়ীরা। স্থানীয়ভাবে আখকে ‘কুশাল’ নামে ডাকা হয়। বিক্রেতারা জানান, আখের মান ও আকারভেদে প্রতি জোড়া কুশাল ২০ থেকে ৭০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রচণ্ড গরমের কারণে আখের চাহিদা বেড়ে যাওয়ায় বিক্রিও ভালো হচ্ছে বলে জানান তারা। হাটের বিক্রেতা ও শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের শুকচান মিয়া বলেন, “প্রচণ্ড গরমের মধ্যে রোদে দাঁড়িয়ে কুশাল বিক্রি করছি। জীবিকার তাগিদেই এই ব্যবসা করি। মৌসুমে আখ পাওয়া যাচ্ছে, তাই বিক্রি করছি।” শেরপুর কাশিয়াবালা এলাকার আরেক বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, “প্রতি মৌসুমেই আমরা কুশাল বিক্রি করি। জীবন-জীবিকার জন্য সততার সঙ্গে প্রতিদিন এই ব্যবসা করে আসছি।” এছাড়া হাটে সাকিব ও সোনা উদ্দিনসহ আরও কয়েকজন বিক্রেতাকে আখের কুশাল বিক্রি করতে দেখা যায়। গরমে স্বস্তি পেতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের অনেকেই আখ কিনে খাচ্ছেন।

বিক্রেতাদের দাবি, আখের রস ও আখ খাওয়াকে গ্রামাঞ্চলে গরমে স্বস্তিদায়ক খাবার হিসেবে বিবেচনা করা হয়। তবে বিভিন্ন রোগের চিকিৎসা বা প্রতিষেধক হিসেবে আখ কার্যকর। এছাড়াও গরমে আখের রস: স্বস্তির পাশাপাশি পুষ্টিগুণও রয়েছে। প্রচণ্ড গরমে শরীরকে সতেজ রাখতে আখের রস অনেকের কাছেই জনপ্রিয় একটি পানীয়। আখের রসে প্রাকৃতিক শর্করা থাকায় এটি দ্রুত কিছুটা শক্তি জোগাতে পারে। পাশাপাশি এতে পানি ও বিভিন্ন খনিজ উপাদান থাকায় গরমে শরীরের পানিশূন্যতা পূরণে সহায়ক হতে পারে। শক্তি ও সতেজতা: আখের রসে থাকা প্রাকৃতিক শর্করা শরীরে দ্রুত শক্তি জোগাতে পারে এবং গরমে ক্লান্তি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। পানিশূন্যতা রোধ: প্রচণ্ড গরমে শরীর থেকে ঘাম বের হয়ে পানি ও কিছু ইলেকট্রোলাইট কমে যায়। আখের রস তরল হিসেবে শরীরে পানি সরবরাহে সহায়ক হতে পারে। হজমে সহায়ক: আখের মধ্যে থাকা কিছু উপাদান ও তরল গ্রহণ হজমে সহায়তা করতে পারে বলে জানা যায়।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *