
মাসুদ রানা জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স পিএলসির দুই জন অসুস্থ বীমা গ্রাহকের চিকিৎসা সহায়তার জন্য ১, মোঃ সাঈদুর রহমাকে ২২,৬৬১ টাকা,ও ২, মোঃ মজিবর রহমানকে ১৪,৫৫০/=মোট ৩৭,২১১/= টাকার চেক প্রদান করেন।
গতকাল সোমবার বিকাল ৫:৩০ টায় মহাদান ইউনিয়নের ৭৫ নং শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, মো: সাঈদুর রহমান ও মজিবর রহমান দুইজন বীমাগ্রহককে বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্সের পিএলসির পক্ষ থেকে চিকিৎসা সহায়তার জন্য স্বাস্থ্য বীমা দাবির দুটি চেকে সর্ব মোট ৩৭,২১১ টাকার দুটি চেক প্রদান করা হয়।
স্বাস্থ্য বীমা দাবির চেক প্রদান ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠানটি দিকপাইত জোন ইনচার্জ মোঃ মোমিনুল ইসলাম মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেইনার বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স লিঃ জামিল উদ্দিন মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি ডিরেক্টর বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স লিঃ আমিনুল ইসলাম হাসান,বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহাদান ইউনিয়ন বিএনপি পাঁচ নং ওয়ার্ড সভাপতি মোঃ শফিকুল ইসলাম,ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী স্বপন,পাঁচ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জহুরুল ইসলাম জহু,সাত নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ ওহাব।
বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্সের ইউনিট ম্যানেজার মোছাঃ মারুফা ইয়াসমিন, ইউনিট ম্যানেজার মোছাঃ রেনুরা বেগম,ইউনিট ম্যানেজার হুমায়ুন আজাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোমিনুল ইসলাম মুন্না।
আলোচনা সভার পরে প্রধান অতিথি চিকিৎসা সহায়তার চেকটি অসুস্থ বীমাকারি মো : সাঈদুর রহমান ও মজিবর রহমান হাতে চেক তুলে দেন। চিকিৎসা সহায়তার
চেকটি পেয় অসুস্থ সাঈদুর রহমান ও মজিবর রহমান বলেন আমার এই দুঃসময়ে বেস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি আমার পাশে দাঁড়ানোর জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে কৃতজ্ঞতা ও শুভকামনা জানাই।
