সাইবার অপরাধ মামলায় বগুড়া শেরপুরের এক ব্যবসায়ী গ্রেফতার

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর কেরানী বাজারে অভিযান চালিয়ে সাইবার অপরাধের একটি মামলায় মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অপরাধ বিভাগের একটি বিশেষ দল।রোববার (২৬ জুলাই) বিকেলে কেরানী বাজারে অবস্থিত আমিনুল ইসলামের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। এ সময় মো. ফারুক হোসেন (পিতা: আব্দুস সোবহান) নামের অপর একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২৭ জুলাই) ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযানে অংশ নেওয়া ডিবির সদস্যরা বিকেল প্রায় ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালান। এ সময় আমিনুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোন, বিকাশ লেনদেন সংক্রান্ত তথ্য এবং দোকানে ব্যবহৃত বিভিন্ন মোবাইল সিম পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তদন্তের স্বার্থে কয়েকটি সিম জব্দ করা হয়েছে বলে জানা গেছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা ডিবি হেডকোয়ার্টারের একটি বিশেষ টিম আমিনপুর কেরানী বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে শেরপুর থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছে। তবে কোন মামলায়, কী অভিযোগে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে—এ বিষয়ে তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *