‎বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আলহাজ্ব মোজাম্মেল হক মন্ডল

আরো করোনা আপডেট পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
‎বগুড়ার শেরপুর উপজেলার ৪ নং খানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন আলহাজ্ব মোজাম্মেল হক মন্ডল। তিনি বগুড়ার শেরপুর খানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
‎বর্তমানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময়কালে তিনি জানান, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত পরিষেবা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অঙ্গীকার।
‎তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে কাজ করে যাচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ খানপুর ইউনিয়ন গড়তে চাই।”
‎এ সময় তাঁর সমর্থকরা আশা প্রকাশ করেন যে, আসন্ন নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের রায় পেলে ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *