লাকসামের সুমনের জাতীয় কারাতে কোচেস সার্টিফিকেট অর্জন

আরো কুমিল্লা খেলা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধি:
লাকসাম উপজেলা কারাতে একাডেমি ও লাকসাম সিতোরিয় কারাতে দো একাডেমির পরিচালক মোঃ হারুনুর রশীদ (সুমন) বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আনুষ্ঠানিক সার্টিফিকেট ও আইডি কার্ড অর্জন করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন–এর অডিটোরিয়ামে আয়োজিত বিকেএফ কোচেস লাইসেন্সিং সিরিমনিতে উত্তীর্ণ ১৩৪ জন কোচের মাঝে সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কারাতে ফেডারেশন।
গত ৩০ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত এই কোচেস পরীক্ষাটি দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে লাকসামের মোঃ হারুনুর রশীদ (সুমন) সফলভাবে উত্তীর্ণ হন, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে উত্তীর্ণদের হাতে সার্টিফিকেট তুলে দেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব মোঃ জোবায়দুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি (মেজর অব.) ইমরোজ আহমেদ। সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাদা আলম। সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সার্টিফিকেট অর্জনের পর মোঃ হারুনুর রশীদ (সুমন) বলেন, “ফেডারেশন থেকে কোচেস সার্টিফিকেট অর্জন আমার জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশ কারাতে ফেডারেশন ও আমার শিক্ষার্থীদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে লাকসামে আরও দক্ষ ও শৃঙ্খলাবদ্ধ কারাতে খেলোয়াড় তৈরি করতে সর্বোচ্চ চেষ্টা করব। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করাই আমার লক্ষ্য।”
লাকসামের ক্রীড়ামোদীরা মনে করছেন, এই অর্জনের মাধ্যমে স্থানীয় কারাতে প্রশিক্ষণ কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *