
মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দু’র্ঘট’নায় ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহত আহসান হাবিব (৫০) ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন।
শনিবার দিনগত রাত (১৫ ফেব্রুয়ারি) আনুমানিক সাড়ে ৪টার দিকে শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের গেটের ওপর একটি বাস উঠে গেলে গেটে কর্তব্যরত ফায়ার ফাইটার পিএন নং-৩২১৮৮৯৫১১১৯০ আহসান হাবিব গু’রুত’র আ-হত হন। তিনি সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের মো. আদাবর রহমানের ছেলে।
সহকর্মীরা দ্রুত তাকে পিকআপ যোগে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।
