লাকসাম ইউনাইটেড হসপিটালের শুভ উদ্বোধন

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

“আপনার সু-স্বাস্থ্যের জন্য আমরা আছি পরিবারের মত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম পৌরশহরের প্রানকেন্দ্র উত্তর লাকসামে অবস্থিত লাকসাম ইউনাইটেড হসপিটালের শুভ উদ্বোধন গতকাল শনিবার (৯ নভেম্বর) সকালে দোয়া ও মুনজাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন লাকসাম ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান মীর হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম ইউনাইটেড হসপিটালের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদুল ইসলাম রানা (এন্থেলোজি) নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন, ডিরেক্টর জসিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুঃ জহির রায়াহান। দোয়া ও মুনাজাত পরিচালনা করেছেন উত্তর বাজার কেন্দ্রীয় মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন।
হাসপাতাল সূত্রে জানা যায়,  লাকসাম পৌরশহরে ব্যাতিক্রম ভাবে ও অত্যাধুনিক ভাবে স্বাস্থ্য সেবার মন মানসিকতা নিয়ে লাকসাম ইউনাইটেড হসপিটালের শুভ উদ্বোধন করা হয়েছে। এখানে ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা প্রদান করবেন বিশেষজ্ঞ ডাক্তার গণ। এছাড়া অপারেশন থিয়েটার সহ ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি সহ অত্যাধুনিক মেশিন আছে এ প্রতিষ্ঠানে। পল্লী ডাক্তার গণও এ প্রতিষ্ঠানের সহযোগিতা করবে বলে অঙ্গিকার করেছেন। প্রতিষ্ঠানের প্রশাসনের লোকজন শতভাগ সেবা দিবেন বলে বক্তব্যে ব্যাক্ত করেছেন। ২৪ ঘন্টা এম্বুলেন্স এর সুবিধা রয়েছেন। 

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *