সুরক্ষা সিটিতে বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের সভা, ৩৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে সুরক্ষা সিটির বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে এক আলোচনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসাদুজ্জামান ভুট্টোকে চেয়ারম্যান করে ৩৫ সদস্যবিশিষ্ট একটি নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) লাকসাম সুরক্ষা সিটির অষ্টম তলায় অবস্থিত গ্রীনক্যাসেল রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আয়োজিত এ সভায় নতুন কমিটির ঘোষণা দেন সুরক্ষা সিটির বিনিয়োগকারী মো. আবু বকর জাহিদ।
সভায় সুরক্ষা সিটির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মো. আবু বকর জাহিদ, মেহরাজুল ইসলাম বাবু, মো. দেলোয়ার হোসেন, মো. আব্দুল মালেক হিরন, মো. শামছুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. জসিম উদ্দিন, আব্দুন নুর মোতালেব, মাওলানা মো. আবু তাহের, ইমাম উদ্দিন মানিক, মো. ইয়াকুব, মো. আব্দুল মতিনসহ অন্যান্য বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডাররা।
বক্তারা বলেন, সুরক্ষা সিটির উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুরক্ষা সিটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, সুরক্ষা সিটির প্রতিষ্ঠালগ্ন থেকেই আসাদুজ্জামান ভুট্টো ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি তার দায়িত্ব পালন ও প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে পরিচালক ও শেয়ারহোল্ডারদের একটি অংশের মধ্যে অসন্তোষ ও মতভেদ সৃষ্টি হয় বলে সভায় আলোচনা করা হয়।
এর পরিপ্রেক্ষিতে পরিচালক ও শেয়ারহোল্ডারদের একটি অংশ নতুন করে ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেয়। নতুন ঘোষিত কমিটিতে আসাদুজ্জামান ভুট্টোকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, সভায় সিদ্ধান্ত জানানো হয় যে, পরবর্তীতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন কমিটির সদস্যরা বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটির উন্নয়ন এবং সুরক্ষা সিটিকে একটি সফল ও সমৃদ্ধ বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *