
মিন্টু ইসলাম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন জলাশয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শেরপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া, বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকার, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মসূচির মাধ্যমে উপজেলার উন্মুক্ত জলাশয় ও প্লাবনভূমিতে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের প্রাকৃতিক আবাসস্থল সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
