বগুড়ার শেরপুরে খাল পুনঃখনন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পরিদর্শনে এমপি গোলাম মোহাম্মদ সিরাজ

আরো পরিবেশ রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে খাল পুনঃখনন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঝড় খাল পুনঃখনন কাজ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “খাল খননের কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদার বা দায়িত্বশীল কেউ বিল পাবেন না। জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমরা কোনো ছাড় দেব না। কাজের মান শতভাগ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, খাল পুনঃখননের মূল উদ্দেশ্য হচ্ছে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের সুবিধা নিশ্চিত করা। তাই কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *