শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশের লক্ষ্যে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৬ এর কুমিল্লা জোন থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় স্বপ্ন সুপার শপের ওপর অবস্থিত ভিভাসিটি ফুডকার্টে এ অনুষ্ঠানের আয়োজন করে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, কুমিল্লা জোন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় উপদেষ্টা মীর মুহাম্মদ আবু বাকার সিদ্দিক।

প্রধান আলোচক ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় সাবেক উপ-পরিচালক এম. মনির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল এবং মুফতি মাওলানা মঈনউদ্দীন ভূঁইয়া আজমী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. তোফাজ্জল হোসেন তুহিন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
অনুষ্ঠানের শেষে কুমিল্লা জোনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তির সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শহীদ লিয়াকত স্মৃতি সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *