লাকসামে পিএফজির শান্তি ও সম্প্রীতি কার্যক্রমে সন্তুষ্ট ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দল

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা:
কুমিল্লার লাকসামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ওয়েভ ও ওয়াইপিএজি’র শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ব্রিটিশ হাই কমিশনের (এফসিডিও) একটি প্রতিনিধি দল। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংগঠনগুলোর উদ্যোগে সন্তোষ প্রকাশ ও ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে লাকসাম শহরের সুরক্ষা সিটির ‘গ্রীন ক্যাসেল’ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ঢাকা ক্লাস্টারের অধীন ‘মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্টেবিলিটি (এমআইপিএস)’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রজেক্টের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর নাজমুন নাহার নূর লুবনার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা।
মতবিনিময় সভায় ব্রিটিশ হাই কমিশনের (এফসিডিও) প্রতিনিধি দলের সদস্য লুইস বেইনন, উইল টেইলর, তাসনিম সিদ্দিক ও বিশ্বজিৎ দেব বক্তব্য রাখেন। প্রতিনিধি দলের সদস্য লুইস বেইনন ও উইল টেইলর লাকসামের শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশের প্রশংসা করে বলেন, এলাকায় সম্প্রীতি ধরে রাখতে পিএফজি, ওয়েভ ও ওয়াইপিএজি যে ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয়। তাঁরা লাকসামবাসীর আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ইতিবাচক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ ও ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগমের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পিএফজি লাকসাম ইউনিটের পিস অ্যাম্বাসেডর মীর মো. আবু বকর সিদ্দিক, মো. সিরাজুল হক, পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন, নারী অ্যাম্বাসেডর নাজনীন আক্তার নিপা, সাবেক অ্যাম্বাসেডর ও ওয়েভ কো-অর্ডিনেটর নাজমুন নাহার নূপুর এবং পিএফজি কো-অর্ডিনেটর জাফর আহমেদ।
এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন পিএফজি সদস্য আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, পলাশ পদ্ম বৈষ্ণব, খালেদা আক্তার, ওয়েভ সদস্য তাহমিনা মাহবুব শিউলি, আমেনা আক্তার, ওয়াইপিএজি কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, যুগ্ম কো-অর্ডিনেটর মেহেজাবিন আলম, সদস্য মো. নাসির উল্লাহ, উম্মে হাবীবা আরজু ও আশরাফুল আলম।
পরিদর্শন শেষে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দল আশা প্রকাশ করেন যে, পিএফজি লাকসাম ইউনিট আগামী দিনগুলোতেও স্থানীয় পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তাদের কার্যক্রম সফলভাবে এগিয়ে নিয়ে যাবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *