
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ) মিলনায়তনে ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরডিএ উদ্ভাবিত সবুজ প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় তিনি প্রদর্শিত বিভিন্ন প্রযুক্তি, উদ্ভাবন এবং গ্রামীণ উন্নয়ন ও কৃষি খাতে এসব প্রযুক্তির সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রদর্শনী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব, আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সম্মেলনে গ্রামীণ উন্নয়ন, টেকসই কৃষি, প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আরডিএর গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
