নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১

আইন-অপরাধ পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্কুল থেকে দোকানে খাবার জিনিস কিনতে গিয়ে ধর্ষণ’চেষ্টার শিকার হয়েছেন ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পারইল বাজারে এই ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় মোজাম্মেল হক মজা (৭০) নামে এক মুদি দোকানদারকে (ব্যবসায়ী) আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটককৃত মোজাম্মেল হক মজা পারইল হাটখোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে। সোমবার দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে থানায় আসেন রানীনগর থানা পুলিশ।

রানীনগর থানা পুলিশ সুত্রে জানান এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।#


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *