আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার সদুপুর দক্ষিণ পাড়ায় সরকারি আদেশ অমান্য করে সরকারি জায়গায় থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে মিন্টু প্রামাণিক নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর গ্রাম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর দক্ষিণ পাড়ায় সরকারি জায়গা থেকে গাছকাটা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনার সত্যতা পাওয়ায় জড়িত মিন্টু প্রামানিক নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান বলেন, সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে বন আইন দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধায়ায় ঐ ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।#


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *