শিবগঞ্জে ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার (২৪ জুলাই) শিবগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক জেলা আহবায়ক মোঃ জামিউল হক সোহেল। এছাড়াও শিবগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা বলেন, দেশজুড়ে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এবং পরিবেশ সংরক্ষণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে আগামীতেও উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *