
মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাহাত এবং শাহিন আটক।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ২৯ জানুয়ারী রাত্র আনুমানিক ০৩:০ ঘটিকায় ডৌয়াতলা সংলগ্ন ছোনবুনীয়া হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী দুই জনকে আটক করেছে যৌথ বাহিনী।
আটককৃতরা হলেন ক ) রাহাত (২৪) পিতাঃ হায়দার আলী। ছোনবুনিয়া, ৯ নং ওয়ার্ড,পোস্টঃ বড় তালেশ্বর,থানাঃ বামনা, জেলাঃ বরগুনা কে ২২ পিচ ইয়াবা এবং নগদ ১১,০০০ টাকা । খ) শাহিন (৪৫) পিতাঃ মৃত মালেক হাওলাদা, গ্রামঃ ছোনবুনিয়া, ৯ নং ওয়ার্ড, পোস্টঃ বড় তালেশ্বর । ইউনিয়নঃ বুকাবুনিয়া, থানাঃ বামনা, জেলাঃ বরগুনা কে ৭০ পিচ ইয়াবাসহ নিজ বাড়ি থেকে আটক করা হয় ।
উদ্ধারকৃত সামগ্রী সমূহঃ
ক) ২২+৭০= ৯২ পিচ ইয়াবা।
খ) নগদ ১১,০০০ টাকা ।
বর্তমানে আটকৃতরা বামনা থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
বামনা উপজেলার নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার এস এম রাহাত জুবায়ের (,এইচ-২), পিএসসি, বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।
অদ্য নৌ গোয়েন্দা নজরদারির তৎপরতায় উক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ীকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। উল্লিখিত ব্যক্তিকে গ্রেফতার করায় অত্র এলাকার জনগণের মুখে হাসি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়। অভিযানটি এলাকার আইনশৃঙ্খলার প্রতি ইতিবাচক দিক এবং নৌবাহিনীর প্রতি মানুষের আস্থার বহিঃপ্রকাশ করবে বলে প্রতীয়মান।
