
মিন্টু ইসলাম, শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের পূর্বপাড়ার মেধাবী সন্তান মোঃ নাজমুল হাসান শতভাগ (১০০%) বৃত্তি অর্জন করে সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
তিনি সুইডেনের স্কোভদে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে অধ্যয়নের জন্য নির্বাচিত হয়েছেন। এই বৃত্তির আওতায় তাঁর সম্পূর্ণ শিক্ষাব্যয় (টিউশন ফি) মওকুফ করা হয়েছে। এছাড়া তিনি স্বাস্থ্যবিমা সুবিধাও পাবেন। আগামী ৩১ আগস্ট থেকে তাঁর প্রথম সেমিস্টারের শ্রেণি কার্যক্রম শুরু হবে।
বর্তমানে নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (গবেষণা শাখা) শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত।
তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি খামারকান্দি ইউনিয়ন, শেরপুর উপজেলা এবং সমগ্র বগুড়া জেলার জন্য গর্বের বিষয়। তাঁর এই অনন্য অর্জন দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
মোঃ নাজমুল হাসানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সফল শিক্ষাজীবন এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছেন পরিবার, স্বজন, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী।
