বগুড়ার শেরপুরে বেলঘড়িয়ায় গাছে গাছে ফুটেছে লাল শিমুল ফুল

পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
‎বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর টু নন্দীগ্রাম রোডের পাশে বেলঘড়িয়া বাজার এলাকায় বসন্তের ছোঁয়ায় প্রাকৃতিক সুন্দর বার্তা নিয়ে ফুটতে শুরু করেছে লাল টুকটুকে শিমুল ফুল। গ্রামজুড়ে উঁচু শিমুল গাছে আগুনরাঙা ফুলের সমারোহ প্রকৃতিপ্রেমীদের দৃষ্টি কাড়ছে।
‎স্থানীয়রা জানান, প্রতি বছর ফাল্গুন-চৈত্র মাসে শিমুল ফুল ফুটে চারপাশ রাঙিয়ে তোলে। তবে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় কিছুটা আগেভাগেই গাছে গাছে ফুল দেখা যাচ্ছে। সবুজ প্রকৃতির মাঝে উজ্জ্বল লাল শিমুল ফুল যেন বসন্তের রঙ ছড়িয়ে দিয়েছে পুরো এলাকায়।
‎বেলঘড়ীয়া গ্রামের বাসিন্দারা বলেন, সকালে ও বিকেলে অনেকেই শিমুল ফুলের সৌন্দর্য উপভোগ করতে গাছের নিচে ভিড় করছেন। কেউ কেউ ছবি তুলছেন, আবার কেউ উপভোগ করেছেন বসন্তের এই প্রাকৃতিক সৌন্দর্য।
‎প্রকৃতিবিদদের মতে, শিমুল ফুল শুধু সৌন্দর্যই নয়, পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। এ ফুলে মৌমাছি ও বিভিন্ন পাখি আকৃষ্ট হয়, যা জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখে।
‎গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই শিমুল ফুল প্রতিবছরের মতো এবারও শেরপুরের বেলঘড়ীয়াসহ আশেপাশের এলাকায় বসন্তের আনন্দ ছড়িয়ে দিয়েছে। স্থানীয়রা মনে করেন, প্রকৃতির এমন সৌন্দর্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *