বগুড়ার শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির প্রথম সভা ও পুরস্কার বিতরণ

আরো পরিবেশ রাজশাহী শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য সুবাস চন্দ্র, শিক্ষক প্রতিনিধি ডলি চক্রবর্তী, প্রধান শিক্ষক আবু সাঈদ, সহকারী শিক্ষক কৃষ্ণা রানী, সাবিনা সুলতানা, রোজিনা খাতুন, সাহেব আলী, শিমূল হাসান, বায়োজিদ রাসেল, মোশাররফ হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীরা।
আব্দুল মনিনের সঞ্চালনায় সভায় সহকারী প্রধান শিক্ষক মো. মোজাফফর আলী বিদ্যালয়ের উন্নয়ন, জাতীয়করণ, ভোকেশনাল কেন্দ্র পুনরায় চালু এবং নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন।
সভা শেষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদ-নাত এবং ৫ আগস্ট উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *