‎বগুড়া শেরপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর বিশাল মিছিল দিয়ে প্রচারণা শেষ

আরো করোনা আপডেট পরিবেশ রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

‎মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষ দিনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির এমপি প্রার্থী আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ এবং জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানের নেতৃত্বে বগুড়ার শেরপুরে দুইটি ভিন্ন ভিন্ন বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎ ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে তিনটা ও পাঁচটার পরে শেরপুর উপজেলার ঢাকা বগুড়া গুরুত্বপূর্ণ মহাসড়কে মিছিল দুইটি প্রদক্ষিণ করেন। এতে বিএনপি ও জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।
‎মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির এমপি প্রার্থী আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে হবে বলে জানিয়েছেন। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচি পালনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
‎এ সময় জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে আগামী ১২ ফেব্রুয়ারিতে ভোটের দিনে দাড়িপাল্লায় ভোট দিতে আহবান জানান । এছাড়াও তিনি শেরপুর-ধুনট এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
‎মিছিলকে কেন্দ্র করে এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় শেরপুর থানার পক্ষ থেকে। এছাড়াও ইসলামি আন্দোলনের এমপি প্রার্থী মীর মাহামুদুর রহমান চুন্নু হাতপাখা প্রতীকের ভোট দিতে প্রচারণা কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *