লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল

লাকসাম প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের উপলক্ষে কুমিল্লার লাকসামে লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী ও এতিমদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য […]

বিস্তারিত......

লাকসামে ‘রওনাকে রমজান ২০২৬’ প্রতিযোগিতার জমকালো পুরস্কার বিতরণী

সেলিম চৌধুরী হীরা: পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কুমিল্লার লাকসামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ইসলামি প্রতিযোগিতা ‘রওনাকে রমজান ২০২৬’-এর জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলোর দিগন্ত কালচারাল টিমের প্রযোজনায় এবং নাসির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সেরা আটজন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে […]

বিস্তারিত......

লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত: আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালি

লাকসাম প্রতিনিধ: কুমিল্লার লাকসামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর উদ্যোগে আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। নারী অধিকার, সমতা ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নারীর ভূমিকা নিয়ে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ […]

বিস্তারিত......

বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শের-ই বাংলার নাতি রাজুর স্ত্রী ও ছেলে

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ইতিহাস-ঐতিহ্য ও জ্ঞানী-গুণীর চারণভূমি বরিশালের বানারীপাড়ার কৃতি সন্তান আলী আহমদ বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেছেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার ৯ জনকে এ পুরস্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাহিত্যের বিভিন্ন […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে ভাতা বন্ধ: সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাঈম হোসেনের বিরুদ্ধে চরম অদক্ষতা, অবহেলা ও নজিরবিহীন স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তাঁর খামখেয়ালিপনার কারণে শেরপুর পৌরসভার হাজার হাজার বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগী প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা নিয়মিত ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ট্রাকের চাপে বেহাল গ্রামীণ সড়ক

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে পরিবহনের ফলে গ্রামীণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সরেজমিনে দেখা যায়, শেরপুর পৌরশহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত খোট্টাপাড়া গ্রামে গত দুই মাস […]

বিস্তারিত......

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে (০২ মার্চ) সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫৩ বিজিবির বিশেষ টহলদল দুটি পৃথক অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ চরবাগডাংগা বিওপি […]

বিস্তারিত......

শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যক্কারজনক হামলা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এই ন্যক্কারজনক ঘটনায় সাংবাদিক সমাজে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। […]

বিস্তারিত......

এই নির্বাচনের মধ্য দিয়ে ’৭১-এর স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে জনগণ -মির্জা ফখরুল

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে ঘিরে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ ’৭১-এর স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে। বিভাজন ও বিভ্রান্তির রাজনীতি প্রত্যাখ্যান করে মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকেই সমর্থন জানিয়েছে বলেও দাবি করেন তিনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) […]

বিস্তারিত......

জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আবদুল ওদুদ এর উদ্যোগে ইফতার মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও জেলা পিপি মোঃ আবদুল ওদুদ-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ফুড অফিস জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলেই […]

বিস্তারিত......