রাঙ্গামাটিতে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন ৩২ গৃহহীন পরিবার

রাঙ্গামাটি সংবাদদাতাঃ মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে(২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন […]

বিস্তারিত......

দাওয়াত খেতে গিয়ে সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ব্যবসায়ী

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ সিএনজি করে পরিবারের সদস্যদের নিয়ে স্বজনদের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হলেন এক ব্যবসায়ী। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চন্দনা বাজার মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলা উওরদা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ইউসুফ জাবেদ (৩৭) সে একজন ব্যবসায়ী তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের […]

বিস্তারিত......

কাপ্তাই হ্রদে নৌ পুলিশের অভিযান : তিন লক্ষাধিক মিটার নিষিদ্ধ জাল উদ্ধার

রাঙামাটি সংবাদদাতাঃ কাপ্তাই হ্রদে নিষিদ্ধ মৌসুমে মাছ শিকার বন্ধে অভিযানে নেমেছে নৌ পুলিশ। সোমবার দুপুরে হ্রদে অভিযান পরিচালনাকালে মশারী জাল, কারেন্ট জালসহ প্রায় তিন লক্ষাধিক মিটার নিষিদ্ধ পাতানো জাল উদ্ধার করা হয়। এসময় কয়েকটি ঝাঁকও ভেঙ্গে অপসারণ করা হয়। অভিযানে কাউকে আটক করা হয়নি। নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছ শিকারকারীরা পালিয়ে যায়। কাপ্তাই […]

বিস্তারিত......

টুকরো টুকরো করে শাশুড়ীকে মাটিতে পুঁতে রেখেছে পুত্রবধু!

কক্সবাজার জেলা প্রতিনিধি। বৃদ্ধা শাশুড়ীকে খুন করে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে রেখেছে তার পুত্রবধু রাশেদা বেগম(২৬)। নিহত মমতাজ বেগম (৬৫) স্থানীয় মৃত গোলাম কবিরের স্ত্রী। খুনি রাশেদা বেগম ছিলেন নিহত মমতাজ বেগমের ছেলে আলমগীরের স্ত্রী। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালী গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে খুনি পুত্রবধু রাশেদা বেগমকে আটক […]

বিস্তারিত......

রাঙামাটিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ

রাঙামাটি সংবাদদাতাঃ রাঙামাটিতে সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ন সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ। সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৬ জুলাই শুক্রুবার বিকাল ৪ টায় শহরের নিউ মার্কেট প্রাঙ্গণ এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নিউ মার্কেটের সামনে গিয়ে […]

বিস্তারিত......

লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় উপশম হাসপাতালে প্রসূতির মৃত্যুর অভিযোগ

লক্ষ্মীপুর সংবাদদাতাঃ লক্ষ্মীপুরে শহরের উপশম প্রাইভেট হাসপাতলে অপারেশন থিয়েটারে মুক্তা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে উপশম হাসপাতালে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, রাত ৯টার দিকে মুক্তাকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর মুক্তার অবস্থা আশঙ্কাজনক বলে অন্যত্র রেফার করেন চিকিৎসক। এই ঘটনায় নিহতের […]

বিস্তারিত......

ফলোআপ; মনোহরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার আসামী ঘাতক স্বামী আটক

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জে গৃহবধূ সরস্বতী রানীকে কুপিয়ে হত্যার দায়ে ঘাতক স্বামী রঞ্জিত চন্দ্র দাসকে আটক করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার মধ্য রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে ওইদিন বিকাল ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী সরস্বতী রানী (৩০) কে কুপিয়ে হত্যা করে রঞ্জিত চন্দ্র দাস। নিহত গৃহবধূ সরস্বতী রানী হাজীগঞ্জ […]

বিস্তারিত......

৯৯৯ এ কল দিয়ে রক্ষা পেল কাপ্তাই লেকে আটকে পড়া পর্যটকরা

রাঙ্গামাটি সংবাদদাতাঃ ৯৯৯ এ কল করে রক্ষা পেলো কাপ্তাই লেকে আটকে পড়া ২০ সদস্যের একটি পর্যটক গ্রুপ। কাপ্তাই লেকে পর্যটকদের আটকে থাকার বিষয়টি জানতে পেরে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেলা পুলিশ। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে রাঙ্গামাটিতে বেড়াতে আসা ২০জনের এই পর্যটকের গ্রুপকে কাপ্তাই হ্রদ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় বলে বাংলাদেশ […]

বিস্তারিত......

লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু, স্বজনদের খুঁজছে পুলিশ

লক্ষ্মীপুর সংবাদদাতাঃ লক্ষ্মীপুর জেলাতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী প্রাণ হারিয়েছে। তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৭ বছর। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃতদেহ একই হাসপাতালের মর্গে রাখা আছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এখনো তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি। লক্ষীপুর থানা পুলিশ অজ্ঞাত ওই নারীর স্বজনদের খোঁজে […]

বিস্তারিত......

মনোহরগন্জে পারিবারিক কলহর জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধঃ কুমিল্লার মনোহরগঞ্জে সরস্বতী মালাকার (৩৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী রন্জিত মলাকার। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকাল ৩টায় উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রঞ্জিত মালাকার (৪০) ওই গ্রামের সুশীল মালাকারের ছেলে। আর নিহত গৃহবধূ সরস্বতী রানী মনোহরগঞ্জ লক্ষনপুর মালেকার বাড়ির রঞ্জিত চন্দ্র দাসের স্ত্রী ও হাজীগঞ্জ […]

বিস্তারিত......