বগুড়ার শেরপুরে অবৈধভাবে সার মজুদ, ১৩২ বস্তা জব্দ ও জরিমানা

মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার বিলাশপুর ইউনিয়নে অবৈধভাবে সার মজুদ করার দায়ে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ৭৮ বস্তা সার জব্দ করা হয়। একই অভিযানে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিরহাট বাজার থেকে আরও ৫৪ বস্তা সার জব্দ করা হয়েছে। তবে জব্দ […]

বিস্তারিত......

লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, প্রতিবেদক: প্রবাসে বৃহত্তর চট্টগ্রামবাসীদের সংগঠন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে (জিসিএ ইউকে) এর বার্ষিক পিকনিক আনন্দ-উচ্ছ্বাস ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগস্ট সোমবার পূর্ব লন্ডনের ইলফোর্ডের ভ্যালেনটাইন্স পার্ক-এ আয়োজিত এ পিকনিকে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যবৃন্দ পরিবার পরিজন অতিথিসহ প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশগ্রহণ করেন। দুপুর ১২টার মধ্যে অংশগ্রহণকারীরা নির্ধারিত […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে বিয়ের দুই মাসের মাথায় সংসার ভাঙায় তরুণের আত্মহত্যা

মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বৈবাহিক কলহ ও অভিমানের জেরে বিষপানে তামিম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত তামিম শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি বগুড়া শাহ […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া দুই শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় এসএসসি-২০২৬ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়েশা সিদ্দিকা এশা ও মো. আবিদ মোস্তফাকে সম্মাননা স্মারক ও মূল্যবান বই উপহার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু তাদের হাতে এসব উপহার তুলে দেন। উভয় শিক্ষার্থীই […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে কলেজছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য, বাবা বলছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু “আত্মহত্যার সন্দেহ পুলিশের

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে আরজিনা খাতুন (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দাবি করা হলেও পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছে। বুধবার বিকেলে উপজেলার বিশালপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আরজিনা খাতুন বিশালপুর গ্রামের কৃষক আবদুর রাজ্জাকের মেয়ে। তিনি […]

বিস্তারিত......

চাঁপাইনবাবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় সদর উপজেলার শিবতলা এলাকার শ্রী দুর্গা ঠাকুরানীর মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ […]

বিস্তারিত......

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বিশেষ অভিযানে ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ​আজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ১টি […]

বিস্তারিত......

সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের A+ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় শ্যামনগর সরকারি মহসিন কলেজের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি […]

বিস্তারিত......

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় হতভাগ্য পিতার অভিযোগ

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে সন্তানের অত্যাচার সহ্য করতে না পেরে থানায় লিখিত অভিযোগ করেছেন এক বাবা। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে মারধর, হত্যার হুমকি ও বাড়ি থেকে বের করে দেওয়া,আগুন দিয়ে ঘর পোড়ানোর হুমকির অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী মোঃ শফিকুল ইসলাম (৬৬) মুন্সীগঞ্জ ইউনিয়নের ধানখালী পূর্ব এলাকার বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, সম্পত্তির লোভ ও […]

বিস্তারিত......

নওগাঁয় দুদক চেয়ারম্যান,নিজ জেলা সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসন ও পুলিশ সুপার

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান নিজ জেলা নওগাঁ সফরে এসেছেন। তাঁর আগমন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউজে তাঁকে স্বাগত জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁয় পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুদক চেয়ারম্যানকে স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। […]

বিস্তারিত......