পলাশবাড়ীতে আমাদের প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- সত্যের সন্ধানে অবিরাম স্লোগানকে সামনে রেখে দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার অগ্রযাত্রার ১০ম বর্ষে পদার্পণে ৯ম প্রতিষ্ঠা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে এক আলোচনা সভা শেষে কেক কর্তন করা হয়েছে। পত্রিকাটির পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি আবু হানিফ মোঃ বায়েজিদ (শাকিল) এর উদ্যোগে ২৮ নভেম্বর শুক্রবার রাতে পৌর শহরের তিনমাথা মোড়ে পত্রিকাটির অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানে পত্রিকাটির […]

বিস্তারিত......

পলাশবাড়ীতে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্ভোধন

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন এবং আন্তর্জাতিক গীতা মহোৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (বৃন্দাবনপাড়া) গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন করেন রাজশাহীর ভারতীয় হাই কমিশনার শ্রী মনোজ কুমার। পরে তিনি স্বস্ত্রীক ওই আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠানে যোগ দেন […]

বিস্তারিত......

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

গাইবান্ধা প্রতিনিধিঃ- শীতের প্রথম হাওয়া বইতেই পলাশবাড়ীর জনপদে যেন জমে উঠেছে লেপ তোষক তৈরির উৎসব। সকালবেলা বাতাসে হালকা শীতের ছোঁয়া, আর সেই সঙ্গে ধুনকরদের ব্যস্ততার টুংটাং শব্দ সব মিলিয়ে শীতের আগমনী বার্তা যেন নতুন এক কর্মপ্রাণ পরিবেশ তৈরি করেছে। গত কয়েকদিন ধরে শীত একটু বাড়তেই উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে পৌরশহরের হাট বাজার সব […]

বিস্তারিত......

পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল ফসলের আবাদ বৃদ্ধির জন্য উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

আশরাফুজ্জামান গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল ফসলের আবাদ বৃদ্ধি ও নতুন জাত সম্প্রসারণে উদ্ধুদ্ধকরণ সভা করেছেন উপ-সহকারী কৃষি অফিসার শর্মিলা শারমিন। আজ ১১ নভেম্বর মঙ্গলবার সর্বাঙ্গভাদুরিয়া, ভবানীপুর দুবলাগাড়ী, পশ্চিম গোপীনাথপুর গ্রামে কৃষক কৃষাণীদেরকে তেল জাতীয় ফসল সরিষার আবাদ বৃদ্ধি ও নতুন জাত সম্প্রসারণে উদ্ধুদ্ধকরণ সভা ও উঠান বৈঠক করছেন এই উপ-সহকারী কৃষি […]

বিস্তারিত......

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ কর্মশালা” (Program Quality Self Review Workshop) অনুষ্ঠিত হয়েছে। ৯ ও ১০ নভেম্বর দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয় বীরগঞ্জের বেইস মিতালী ট্রেনিং সেন্টারে। কর্মশালায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার, মহিলা বিষয়ক অফিসার, নীলফামারী এরিয়া অফিসের প্রোগ্রাম কো-অর্ডিনেশন সিনিয়র […]

বিস্তারিত......

ঐতিহ্যের আলোয় মুখর কাহারোলে শুরু হলো মাসব্যাপী কান্তজিউর ঐতিহাসিক রাস মেলা

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ দিনাজপুর। প্রতিনিধি। দিনাজপুরের কাহারোলে শুরু হয়েছে উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী কান্তজিউর রাস মেলা। পূজা-অর্চনার মধ্য দিয়ে বুধবার (৫ নভেম্বর) রাত ১২টা ১ মিনিটে রাধা-কৃষ্ণের বিগ্রহে পূজা অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই মাসব্যাপী মহোৎসবের। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ […]

বিস্তারিত......

পলাশবাড়ীতে জনসেবা ক্লিনিকে প্রসূতির মৃত্যু, ক্লিনিক তালাবদ্ধ করে মালিক পলাতক

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে বেসরকারি জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় অ্যানেসথেসিয়া প্রয়োগে অনিয়মের অভিযোগে রেখা বেগম নাম এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ক্লিনিক মালিক তাওহিদ রহমান ক্লিনিকে তালা মেরে পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটে ৪ নভেম্বর মঙ্গলবার পলাশবাড়ী পৌর শহরের রংপুর রোডে অবস্থিত জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। স্থানীয় […]

বিস্তারিত......

পলাশবাড়ীতে মহিলা বিষয়ক কর্মকর্তা- চেয়ারম্যান দ্বন্দ্বে ভিডাব্লিউবি’র ২৬৬ উপকারভোগী চালবঞ্চিত

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পারস্পরিক দ্বন্দ্বের কারণে ‘ভিডব্লিউবি’ (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় হতদরিদ্র নারীদের মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও হোসেনপুর ইউনিয়নে এ কার্যক্রম চার মাসেও শুরুই হয়নি। ফলে ২৬৬ জন দরিদ্র নারী গত চার মাস ধরে সরকারি চাল থেকে বঞ্চিত রয়েছেন। […]

বিস্তারিত......

ধর্ষণের অভিযোগে গ্রেফতার আইয়ুব আলীকে নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং

আশরাফুজ্জামান গাইবান্ধাঃ- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৭০ বছর বয়সের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার মামলায় আসামি আইয়ুব আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার […]

বিস্তারিত......

জনপ্রতিনিধিহীন পলাশবাড়ী পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতায় টিকে আছে প্রশাসনিক কার্যক্রম

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় দীর্ঘদিন নির্বাচিত জনপ্রতিনিধি না থাকা সত্ত্বেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রশাসকের অনিয়মিত উপস্থিতির মধ্যেও তারা পৌরসভার বিভিন্ন দাপ্তরিক ও জনমুখী কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে চালিয়ে যাচ্ছেন, যা স্থানীয় জনগণের কাছে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে প্রতীয়মান হয়েছে। পৌর এলাকার সেবা প্রদান, পরিচ্ছন্নতা রক্ষা, উন্নয়নমূলক কাজ […]

বিস্তারিত......