আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে তিনি বাকু পৌঁছান। এর আগে বাংলাদেশ সময় বেলা ১১টায় আজারবাইজানের উদ্দেশে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব […]

বিস্তারিত......

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে পারবেন না যারা

‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪’–এর খসড়া অনুমোদন দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশ জারির প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। খসড়াটি এখন গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কত দিনের মধ্যে অধ্যাদেশটি জারি হতে পারে, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রয়োজনীয় সবদিক মাথায় রেখেই খসড়াটি প্রস্তুত করা হয়েছে। যতটুকু জানি, […]

বিস্তারিত......

শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। নতুন শপথ নেওয়া উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনো জানা যায়নি। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী […]

বিস্তারিত......

জিরো পয়েন্টে গণজমায়েতের কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ আগামীকাল রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ শনিবার রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এর আগে ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে […]

বিস্তারিত......

বাতিল হবে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা: আইন উপদেষ্টা

ডিজিটাল নিরাপত্তা আইন (বর্তমানে সাইবার নিরাপত্তা আইন) বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সঙ্গে সব মামলাও বাতিল হবে বলে জানান তিনি। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। আইন উপদেষ্টা বলেন, […]

বিস্তারিত......

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭০

ডেঙ্গুতে এক দিনে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭০ জন। মঙ্গলবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৪, ঢাকা বিভাগে (সিটি […]

বিস্তারিত......

বিএনপির সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার-৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন এর সাবেক মেয়র,বিএনপির সাবেক মন্ত্রী, বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা এর-৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (৩ ই নভেম্বর ২০২৪) ঢাকা রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজনে স্মরণ সভায় অনুষ্ঠিত হয়েছে।উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

বিস্তারিত......

ছয় মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। যেসব সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে- কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ- এর পরিবর্তে মানিকগঞ্জ […]

বিস্তারিত......

আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ২০ সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। মঙ্গলবার (২৯ অক্টোবর) তাদের কার্ড বাতিল করে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামূল কবীর। যে সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হলো তাদের নাম- প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক ডিজি জাফর ওয়াজেদ, নয়াদিল্লির […]

বিস্তারিত......

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চেয়েছে সরকার

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চেয়েছে এ সংক্রান্ত সরকারি কমিটি। নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য প্রমাণসহ পাঠাতে হবে এসব তথ্য। রোববার (২৭ অক্টোবর) গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে জানানো হয়, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. […]

বিস্তারিত......