মৌলভীবাজারে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শতাধিক গ্রামে রোজা পালন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কুলাউড়াসহ বিভিন্ন উপজেলার শতাধিক পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শনিবার থেকে শুরু করেছেন। শুক্রবার (১ এপ্রিল) রাতে তারা তারাবির নামাজ পড়েছেন এবং শনিবার ভোররাতে সেহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করে ইফতার করেছেন। জানা গেছে, মৌলভীবাজার শহরের সার্কিট হউসের পেছনের একটি জায়গায় স্থানীয়ভাবে পীর হিসেবে পরিচিত […]

বিস্তারিত......

শোক সংবাদ; লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতির মাতৃ বিয়গ

লাকসাম প্রতিনিধিঃ লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের লাকসাম সংবাদদাতা মোঃ আবদুল কুদ্দুসের মাতা মোসাঃ ছাইদুন্নেছা (৯৮) শুক্রবার রাত ১:৪৫টায় বাধ্যর্কজনিত কারনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ী মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়ীয়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বিস্তারিত......

রমজানের চাঁদ দেখা গেছে; সৌদি আরবে রোজা শুরু শনিবার

অনলাইন ডেস্কঃ সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে পবিত্র সিয়াম সাধনার মাস। রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ শুক্রবার রাতে তারাবি নামাজ ও সেহরি খাওয়ার মধ্যদিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত ও কুয়েতের ধর্মপ্রাণ মুসল্লিরা৷

বিস্তারিত......

২২ এপ্রিল প্রাথমিকের সঙ্গে স্কুল-কলেজও বন্ধ দেওয়ার কথা ভাবা হচ্ছেঃ শিক্ষামন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে মিলিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাসও ২২ এপ্রিল বন্ধ দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক স্তরে শ্রেণিকক্ষে পাঠদান ২৬ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকার কথা রয়েছে। শুক্রবার দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সপ্তম বার্ষিক সম্মেলন উদ্বোধনের পর […]

বিস্তারিত......

সুস্বাস্থ্য ও আরোগ্য লাভের মাস রমজান

মোঃ আবদুল আউয়াল সরকারঃ মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। রহমত বরকত মাগফেরাতের মাস রমজান। আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নেয়ামত স্বরূপ বান্দার জন্য শ্রেষ্ঠ উপহার এই মাহে রমজান। শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাসের রোজা। এ মাসেই মানুষ রোজা পালন ও ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনে মশগুল থাকবে। মুসলিম উম্মাহ দৈনন্দিন জীবনের আত্মকেন্দ্রীক […]

বিস্তারিত......

রোজায় দুই শিফটে চলবে মাধ্যমিকের ক্লাস, সময় জানাল মাউশি

অনলাইন ডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র রমজান মাসে ক্লাসের সময় এবং ক্লাসের সংখ্যা নির্ধারণ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী এক শিফটের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন ৫টি ক্লাস এবং দুই শিফটে চারটি ক্লাস অনুষ্ঠিত হবে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান সময়সূচি ঠিক করবে বলে ওই আদেশে বলা হয়েছে। মাউশির এক আদেশে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই […]

বিস্তারিত......

সাড়ে তিনশত বৈধ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কুমিল্লার চান্দিনা পৌরসভা এলাকার সাড়ে তিন শতাধিক গ্রাহকের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী। পবিত্র রমজানকে সামনে রেখে চরম ভোগান্তিতে পড়েছে তিন গ্রামের অন্তত ৩শত ৬৫টি পরিবার। বুধবার (৩০ মার্চ) সকাল থেকে বাখরাবাদ গ্যাস কোম্পানী অভিযান শুরু করে উপজেলার পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের ছায়কোট এলাকায়। এসময় অন্তত একশ মিটার গ্যাস […]

বিস্তারিত......

হিজাব-নিকাবের নিশ্চয়তা চেয়ে ঢাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যেসব ছাত্রীরা হিজাব ও নিকাব ব্যবহার করতে চান তারা যেন তা নির্বিঘ্নে করতে পারেন, তা নিশ্চিতের দাবি জানিয়েছে “প্রোটেস্ট এগেইনস্ট হিজাবোফোবিয়া” নামের একটি প্লাটফর্ম। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ঢাবি সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী […]

বিস্তারিত......

মসজিদের ব্যাটারী চুরি করায় স্বামীকে তালাক দিলেন স্ত্রী

অনলাইন ডেস্কঃ বরগুনার তালতলীতে মসজিদের ব্যাটারি চুরি করায় কাজী ডেকে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। শনিবার (২৬ মার্চ) তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে। ২০০০ সালে নিশানবাড়িয়া ইউনিয়নের বড়ইতলী আবাসেনর বাসিন্দা মাসুমা বেগমের (৪৬) প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এরপর ২০০৭ সালে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের শাহজাহান হাওলাদারের ছেলে ফোরকানের সঙ্গে […]

বিস্তারিত......

আসন্ন পবিত্র শবে বরাত উপলক্ষে লাকসাম জাকের পার্টির পবিত্র দাওয়াতি মিশন সভা অনুষ্ঠিত

কুমিল্লা দক্ষিন প্রতিনিধিঃ জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশীত পয়গাম উপস্থান উপলক্ষে ১১ মার্চ ২০২২ শুক্রবার বাদ আসর লাকসাম পৌরসভার ৩ নং ওয়ার্ড বিনই মহল্লায় আসন্ন পবিত্র শবে বরাত উপলক্ষে মিশন সভা ও মিলাদ জলসা অনুষ্ঠিত হয়েছে। মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক বিভাগ কুমিল্লার সাধারণ সম্পাদক ও সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টি এডভোকেট […]

বিস্তারিত......