ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপি ও ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন। সোমবার (২১ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্য […]

বিস্তারিত......

পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আশরাফুজ্জামান, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে একের পর এক মিথ্যা মামলা, মারধর, বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের হুমকি এবং কুৎসা রটানোর প্রতিবাদে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পলাশবাড়ীস্থ বাংলাদেশ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন […]

বিস্তারিত......

ভূল্লীতে জ্বালানি তেল কম,এবং হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় জরিমানা-৩৭ হাজার টাকা

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি ফিলিং স্টেশনকে জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ার অভিযোগে ৩৫ হাজার টাকা এবং একটি হোটেল-রেস্টুরেন্টকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা […]

বিস্তারিত......

পলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণ

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- উত্তরবঙ্গের বহুল প্রচারিত ও প্রথম শ্রেণির দৈনিক যুগের আলো পত্রিকার গৌরবময় পথচলার ৩৪ বছর পূর্ণ করে ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পলাশবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যুগের আলোর উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন অনুষ্ঠিত হয়। […]

বিস্তারিত......

ভূল্লীতে জমি দখল ও ধান-গাছ কাটার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় জমি দখল, ধান কাটা, মেহগনি গাছ কেটে ক্ষতিসাধন ও হত্যাচেষ্টার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৭ সেপ্টেম্বর) ভূল্লী প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আবু নাঈম বলেন, সম্প্রতি বিভিন্ন আইপি টিভি, অনলাইন সংবাদমাধ্যম ও জাতীয় দৈনিক পত্রিকায় মুজাবর্নী (ডাঙ্গাপাড়া) এলাকার […]

বিস্তারিত......

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: কখনো প্রশংসা, কখনো সমালোচনা—সাংবাদিকতার দীর্ঘ পথচলায় নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নিয়েছেন মোয়াজ্জেম সরকার রুবেল। প্রতিকূলতা, নানা বাধা কিংবা সংবাদ সংগ্রহের সময় আসা বিভিন্ন মন্তব্য তাকে দমিয়ে রাখতে পারেনি। বরং প্রতিটি অভিজ্ঞতাকে শক্তিতে পরিণত করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ২০১৮ সালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সাংবাদিকতা জগতে পথচলা […]

বিস্তারিত......

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি আবদুল জলিল নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সৈনিল ক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। […]

বিস্তারিত......

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন- রাষ্ট্রপতি

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দীর্ঘদিনের প্রত্যাশার অবসান। অবশেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত […]

বিস্তারিত......

নিজ জেলায় পৌছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জন্মস্থান ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছান তিনি। সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং নাগরিক […]

বিস্তারিত......

রাষ্ট্রপতিকে বরণ করা জন্য বানানো হচ্ছে মঞ্চ

আব্দুর রাজ্জাক বাপ্পী: ঠাকুরগাঁও প্রতিনিধি: শহরের ব্যস্ততা যেন আজ অন্যরকম। সড়কের দুপাশে নতুন সাজ, কোথাও তৈরি হচ্ছে তোরণ, কোথাও চলছে আলোকসজ্জার কাজ। পরিচ্ছন্নতার কর্মযজ্ঞে ব্যস্ত মানুষজন। সব আয়োজনের কেন্দ্রবিন্দু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে শহর তাকে দিয়েছে শৈশবের স্মৃতি, রাজনীতির প্রথম পাঠ আর মানুষের অকৃত্রিম ভালোবাসা, সেই শহরেই এবার ফিরছেন রাষ্ট্রপতি হয়ে। তাই তার আগমনের […]

বিস্তারিত......