কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ষ্টলাকসাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া এলাকায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের চাপায় মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের আনু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা-টঙ্গী-রামগঞ্জ-ভায়া-লাকসাম রুটে চলাচলকারী ‘হিমালয় এক্সপ্রেস (প্রা.) লিমিটেড’-এর […]

বিস্তারিত......

স্বল্প খরচে মানসম্মত সেবায় ২০ বছরে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল

সেলিম চৌধুরী হীরা: দক্ষিণ কুমিল্লার অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল’ সাফল্যের সঙ্গে ১৯ বছর পেরিয়ে গৌরবময় ২০ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে। ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দিনটি […]

বিস্তারিত......

মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র

সেলিম চৌধুরী হীরা: তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা। তিনি বলেন, সন্তানদের সাথে মানসিক দূরত্ব কমিয়ে তাদের প্রকৃত বন্ধু হয়ে উঠতে হবে এবং শৈশব থেকেই নৈতিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার হামিরাবাগ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে আয়োজিত […]

বিস্তারিত......

লাকসামে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে স্টেডিয়াম পরিদর্শন করলেন এমপি আবুল কালাম

সেলিম চৌধুরী হীরা: আগামী ২৫ নভেম্বর মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল ইসলামের লাকসাম সফরকে কেন্দ্র করে লাকসাম উপজেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জননেতা জনাব মোঃ আবুল কালাম এমপি প্রতিমন্ত্রীর এ আগমন ও সম্ভাব্য […]

বিস্তারিত......

লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম চৌধুরী হীরা: কুমিল্লার লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। লাকসাম উপজেলা বিএনপি, […]

বিস্তারিত......

লাকসামে ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযান: কাগজপত্র ও হেলমেট না থাকায় ৬৩ মোটরসাইকেল আটক

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন ও সড়কে সুশাসন ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে চালকের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ৬৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। ​বুধবার (১১ নভেম্বর ২০২৬) দিনব্যাপী লাকসাম পৌর শহরের বাইপাস, জংশন মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ তল্লাশি ও […]

বিস্তারিত......

আশুলিয়ায় সাংবাদিক আবীরের উপর হামলা: সাংবাদিক সমাজের নিন্দা ও বিচার দাবি

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় সড়কে একটি প্রাইভেটকারে অটোরিকশার ধাক্কা লাগার প্রতিবাদ করতে গিয়ে এক অটোচালকের হামলার শিকার হয়েছেন মো. আবীর হাসান নামে এক সংবাদকর্মী। আহত আবীর হাসান অনলাইন সংবাদমাধ্যম ‘প্রজন্ম ২৪’-এর সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। ​আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি ব্রিজের পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে। ​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা […]

বিস্তারিত......

লাকসামে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত

সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা): “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই মূলসুরকে সামনে রেখে কুমিল্লার লাকসামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস একশন গ্রুপের (ওয়াইপিএজি) যৌথ উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বশীল রাজনীতি ও পারস্পরিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে টেকসই শান্তি প্রতিষ্ঠাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ​মঙ্গলবার (১০ নভেম্বর) […]

বিস্তারিত......

লাকসামের নতুন এসিল্যান্ড জামিলুর রহমান; বিদায় মিলন চাকমা

সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জামিলুর রহমান (পরিচিতি নম্বর: ৪১০০১৭৭)। সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর (রবিবার) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দপ্তরের কার্যক্রম শুরু করবেন। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ সাবেক সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এই উপজেলায় অত্যন্ত নিষ্ঠার সাথে […]

বিস্তারিত......

লাকসামে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ; শিক্ষার্থীদের মঝে বৃত্তি প্রদান

সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের শুভ উদ্বোধনী ক্লাস, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে এই উৎসবমুখর অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ রঞ্জিত চন্দ্র দাসের […]

বিস্তারিত......