বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী কল্যাণী নৌকা বাইচ মেলার উদ্বোধন করলেন এমপি সিরাজ

আরো খেলা পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী কল্যাণী নৌকা বাইচ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কল্যাণী ঘাট এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।
সুঘাট ইউনিয়ন বিএনপি ও মেলা কমিটির সভাপতি হুমায়ুন কবির বিপ্লবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
শামীম রেজা মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ সিরাজ রব্বানী এবং মেলা কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নূরনবী মন্ডল হিটলার।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাসিব ওয়াহিদ প্রান্তসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মেলায় নৌকা বাইচের পাশাপাশি বিভিন্ন ধরনের দোকানপাট, বিনোদনমূলক আয়োজন এবং গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণের সমাহার রয়েছে। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা মেলায় এসে নৌকা বাইচসহ বিভিন্ন আয়োজন উপভোগ করছেন।
স্থানীয়দের প্রত্যাশা, কল্যাণী নৌকা বাইচ মেলার মাধ্যমে এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে হারিয়ে যেতে বসা গ্রামীণ বিনোদনের অন্যতম আকর্ষণ নৌকা বাইচ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *