বামনায় ব্যাগ ভর্তি এক নবজাতক কন্যা শিশু উদ্ধার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

আইন-অপরাধ আরো খুলনা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মো: শাকিল আহমেদ, বামনা (বরগুনা): প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার সোনাখালি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে মহা সড়কের পাশ থেকে বাজারের ব্যাগ ভর্তি এক সদ্যোজাত কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (২৪ আগস্ট) বিকেলে শিশুটির কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে বামনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে মহাসড়কের পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান বাবুল মিয়া নামে এক ব্যক্তি। কান্নার শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি বাজারের একটি ব্যাগের ভেতর সদ্যোজাত শিশুটিকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি দ্রুত ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কামরুজ্জামানকে জানান।খবর পেয়ে ফায়ার ফাইটার কামরুজ্জামান ও ফায়ার সার্ভিসের সামনে চা-বিক্রেতা তারিক হোসেন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে তারা শিশুটিকে দ্রুত বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটির প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।শিশুটিকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। শিশুটির পরিচয় ও তার বাবা-মায়ের সন্ধানও পাওয়া যায়নি।শিশুটির পরিচর্যার বিষয়টি বিবেচনা করে চা-বিক্রেতা তারিক হোসেন তাকে নিজের জিম্মায় নেন। বর্তমানে তার বোনের তত্ত্বাবধানে রয়েছে সদ্যোজাত কন্যাশিশুটি। স্থানীয়রা জানান, শিশুটিকে উদ্ধারের পর থেকে তারিক হোসেনের পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় যত্ন ও পরিচর্যা করা হচ্ছে।এ ঘটনায় এলাকায় মানবিকতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে নবজাতক শিশুটিকে এমন নির্মমভাবে ফেলে যাওয়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। শিশুটির প্রকৃত পরিচয় ও তাকে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *