সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত” আত্রাইয়ের ১১ প্রবাসীর মাগফেরাত কামনায় খতমে কোরআন

আরো ইসলামিক পরিবেশ প্রবাস রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সম্প্রতি সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আত্রাইয়ের ১১ জন প্রবাসী নিহত হয়েছেন। তাঁদের মাগফেরাত এবং সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত সকল প্রবাসীর সার্বিক নিরাপত্তা, সুস্থতা ও কল্যাণ কামনায় আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট) সন্ধায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু, স্থানীয় এমপি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
আগামী ২-৩ দিনের মধ্যে মরদেহগুলো দেশে আসার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মনিরুজ্জামান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এ এফ এম মনসুর রহমান।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুজাহিদ খান এক মানবিক ঘোষণায় বলেন, নিহত প্রবাসীদের পরিবারের সন্তানরা যদি এই মাদ্রাসায় পড়াশোনা করতে চায়, তাহলে তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হবে।

অনুষ্ঠানে আত্রাই উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মো. তসলিম উদ্দিন সাখিদার, আব্দুল জলিল চকলেট, খোরশেদ আলম, আব্দুল মান্নান, নেয়ামত আলী বাবু, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম মিঠু’সহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও নেতৃবৃন্দ।

অগ্নিকাণ্ডে নিহত সকল প্রবাসী ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *