আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নবনির্মিত ‘পরিদর্শন কক্ষ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় আত্রাই উপজেলা কার্যালয় প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে এই কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।

​প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি এবং দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।

​উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, উপজেলা পর্যায়ে আগত জনসাধারণের সেবার মান উন্নত করা এবং প্রশাসনিক পরিদর্শনের সুবিধার্থে এই কক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ​

এসময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,

যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *