নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বাবলাতলীর মোড় বলিহারে ভুটভুটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে বাবলাতলীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা চারজন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *