ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ, বিভাগীয় প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

লাকসামছাত্রীদের (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুসলিম সরদারের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে আপত্তিকর ও যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টা করার অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বিভাগের একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (১৯ আগস্ট) অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. ফখরুল লতিফ নিশ্চিত করেছেন।
কলেজ সূত্র জানায়, ছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় আপত্তিকর কথাবার্তা ও যৌনতাবিষয়ক আলোচনা করার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে একটি ভয়েস রেকর্ডের বিষয় কলেজ প্রশাসনের নজরে আসে। পরে অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ঘটনায় শিক্ষার্থীদের লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট নথিপত্র পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে।
এদিকে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক মো. মুসলিম সরদারের সঙ্গে বুধবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি জানান, তার মা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। অভিযোগ ও অব্যাহতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন এবং পরবর্তীতে এ বিষয়ে কথা বলবেন।
কলেজ প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। তদন্তে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতেই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *