নিরক্ষরতা দূরীকরণে গণশিক্ষা, এতিম শিশুদের শিক্ষায় মানবিক উদ্যোগে শাফওয়ান স্বপ্নযাত্রা সংস্থা

আরো পরিবেশ শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

নিজেস্ব প্রতিনিধিঃ
সমাজ থেকে নিরক্ষরতা দূর করা। এতিম, অসহায় ও দুস্থ শিশুদের শিক্ষা ও নৈতিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে। ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শাফওয়ান স্বপ্নযাত্রা সংস্থা (এসএসএস)।

সংস্থার উদ্যোগে প্রাপ্তবয়স্ক ও নিরক্ষর জনগোষ্ঠীর জন্য প্রতিষ্ঠা করা হয়েছে “শাফওয়ান গণশিক্ষা বিদ্যালয়”। এখানে বয়স্ক ও শিক্ষাবঞ্চিত মানুষের জন্য মৌলিক শিক্ষা, স্বাক্ষরজ্ঞান এবং দৈনন্দিন জীবন পরিচালনায় প্রয়োজনীয় শিক্ষাদান করা হবে।

অন্যদিকে, এতিম, অসহায় ও দুস্থ শিশুদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আবাসন ও লালন-পালনের উদ্দেশ্যে “জয়রাম তালেব হাজী নুরানী হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা” দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। সংস্থার তথ্যমতে, ২০২০ সাল থেকে প্রতিষ্ঠানটি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কোরআন ও হাদিসি শিক্ষা, নৈতিক মূল্যবোধ গঠন এবং মানবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিয়ে আসছে।

শাফওয়ান স্বপ্নযাত্রা সংস্থার চেয়ারম্যান ও সভাপতি, সাংবাদিক ও সংগঠক মো. হামিদুর রহমান লিমন বলেন, “সাংবাদিকতা পেশায় মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি, নিরক্ষরতার কারণে অনেক মানুষ জমিজমা, ব্যাংকিং, আইনি কাগজপত্র এবং বিভিন্ন সেবাপ্রাপ্তির ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন। এই বাস্তবতা আমাকে নাড়া দিয়েছে। তাই সমাজ থেকে নিরক্ষরতা দূর করতে বড়দের জন্য ‘শাফওয়ান গণশিক্ষা বিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “একটি শিক্ষিত সমাজই পারে দারিদ্র্য, বৈষম্য ও প্রতারণার বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলতে। একই সঙ্গে ২০২০ সাল থেকে এতিম, অসহায় ও দুস্থ শিশুদের জন্য জয়রাম তালেব হাজী নুরানী হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে শাফওয়ান স্বপ্নযাত্রা সংস্থা আরও বৃহত্তর পরিসরে কাজ করবে।”

তিনি সমাজের বিত্তবান, শিক্ষানুরাগী ও মানবিক ব্যক্তিদের এসব উদ্যোগে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ও মানবসেবায় সম্মিলিত অংশগ্রহণই একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গঠনের পথ সুগম করবে।

স্থানীয় সচেতন মহলের মতে, নিরক্ষরতা দূরীকরণ, এতিম শিশুদের শিক্ষা এবং সামাজিক উন্নয়নে শাফওয়ান স্বপ্নযাত্রা সংস্থার এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *