
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন বগুড়া থেকে নির্বাচিত ছয় জাতীয় সংসদ সদস্য।
এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া-১ আসনের নবনির্বাচিত এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনের নবনির্বাচিত এমপি মীর শাহে আলম, বগুড়া-৩ আসনের নবনির্বাচিত এমপি আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ আসনের নবনির্বাচিত এমপি মো. মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব গোলাম মো. সিরাজ, বগুড়া-৭ আসনের নবনির্বাচিত এমপি মোরশেদ মিলটন, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
