বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত

আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ কর্মশালা” (Program Quality Self Review Workshop) অনুষ্ঠিত হয়েছে। ৯ ও ১০ নভেম্বর দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয় বীরগঞ্জের বেইস মিতালী ট্রেনিং সেন্টারে।

কর্মশালায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার, মহিলা বিষয়ক অফিসার, নীলফামারী এরিয়া অফিসের প্রোগ্রাম কো-অর্ডিনেশন সিনিয়র ম্যানেজার, বীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজারসহ বিভিন্ন কর্মকর্তা, ভিডিসি সদস্য, শিশু ফোরাম, নিবন্ধিত শিশু, বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশু, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, কমিউনিটি পিতামাতা এবং এনজিও প্রতিনিধি।

কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন এবং ওয়ার্ল্ড ভিশনের চলমান উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

বক্তারা বলেন, এই ধরনের কর্মশালা অংশীদারদের মতামত ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে, যা প্রকল্প বাস্তবায়নের গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে বীরগঞ্জ এলাকায় শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে কাজ করে আসছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *