বগুড়ার শেরপুরে বিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি,:
বগুড়ার শেরপুর উপজেলার আমাইডাঙ্গা বিলের মধ্য থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ৩০ অক্টোবর দুপুর ১ টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের আমাইডাঙ্গা বিলের পানি থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় শিশুরা জলপাই কুড়াতে বিলের পাড়ে আসে। পড়ে বিলের মধ্যে মরদেহটি ভাসতে দেখে ভূত ভূত বলে চিৎকার করে। তাদের চিৎকারে আত্মীয়-স্বজনরা এগিয়ে এসে মরদেহটি ভাসতে দেখে।
খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিল থেকে মরদেহটি উদ্ধার করে। এখনও পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তবে যুবকের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি মানসিক ভারসাম্যহীন যুবক। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *