
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লাকসামে মাদকবিরোধী যৌথ অভিযানে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (২ অক্টোবর) বিকেলে উপজেলার গুনতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ইয়াসিন নামের এক মাদক কারবারিকেট্র আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং মাদক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ইয়াসিনকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
অভিযান শেষে সেনাবাহিনী কর্মকর্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও প্রশংসার সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরনের উদ্যোগ মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে।
