বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। এ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি […]

বিস্তারিত......

নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বাবলাতলীর মোড় বলিহারে ভুটভুটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে বাবলাতলীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের […]

বিস্তারিত......

মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার সুশিক্ষার পরিবেশ, মানসম্মত পাঠদান—আলোকিত প্রজন্মের প্রত্যয় এই লক্ষ্যকে সামনে রেখে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।মঙ্গলবার (১৮আগস্ট) বিকেলে পরিদর্শনকালে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি,শিক্ষকদের পাঠদান পদ্ধতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় টিফিনের পর অধিকাংশ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম দেখতে পান […]

বিস্তারিত......

ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ, বিভাগীয় প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি

লাকসামছাত্রীদের (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুসলিম সরদারের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে আপত্তিকর ও যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টা করার অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বিভাগের একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত […]

বিস্তারিত......

লাকসামে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শান্তিপূর্ণ সহাবস্থান ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে কুমিল্লার লাকসামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে লাকসাম একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব […]

বিস্তারিত......

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময়

সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎসংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা আবেদনকারীদের সুবিধার্থে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী যোগ্য প্রার্থীরা এখন আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে […]

বিস্তারিত......

বগুড়া শেরপুর রোডে চালু হলো নারীদের জন্য বিশেষ বিআরটিসি মহিলা বাস সার্ভিস

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসের চালক, কন্ডাক্টর ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। বাসের যাত্রীও থাকবেন নারী। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া বিআরটিসি ডিপো প্রাঙ্গণে এ বাস সার্ভিসের উদ্বোধন […]

বিস্তারিত......

নওগাঁয় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ৬ কেজি শুকনা গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বীরেন কর্মকার (৪৮) পালিয়ে যায়। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর গ্রামে মিতা কর্মকারের […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে বিকাল বাজার রোডের বেহাল দশা, সেবা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌর শহরের ব্যস্ততম বিকাল বাজার রোডটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও পৌরবাসী। শেরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ব্যস্ত এলাকা থেকে বিকাল বাজার রোডটি উত্তরাপ্লাজা, ডক্টরস, শেরশাহ নিউমার্কেট, সৈয়দা কমপ্লেক্স ও মুন ইরাফি গার্ডেন সিটির মতো গুরুত্বপূর্ণ ব্যবসাপ্রতিষ্ঠানের […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় যুবক নিহত, মরদেহ ছিন্নভিন্ন

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে রাতে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় মো. রাজু আহম্মেদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পেছন থেকে আসা কয়েকটি যানবাহন তাঁর মরদেহের ওপর দিয়ে চলে যাওয়ায় মরদেহ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর […]

বিস্তারিত......