সুনামগঞ্জ-৪ আসনের শেষ প্রচারণা: ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর জবাব—নুরুল ইসলাম

আরো করোনা আপডেট পরিবেশ রাজনীতি সারাদেশ সিলেট
শেয়ার করুন...

এম আর সজিব সুনামগঞ্জ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। সোমবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সুনামগঞ্জ সদর পৌরসভায় জনসভা করেন তিনি।

প্রচারণাকালে নুরুল ইসলাম ভোটারদের উদ্দেশে বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ ভোটকেন্দ্র দখল বা ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তার কঠোর জবাব দেওয়া হবে।

তিনি বলেন, “ভোট জনগণের অধিকার। এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমরা চাই মানুষ নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক। নির্বাচন সুষ্ঠু হলে জনগণের বিজয় নিশ্চিত হবে।”
অতীতে বিভিন্ন নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ তুলে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এবং ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন।
দিনব্যাপী গণসংযোগে স্থানীয় নেতাকর্মী বিশেষ করে তারেক রহমানের ডাকে যিনি সুনামগঞ্জ বিএনপির মধ্যমনি হয়ে উঠা আলহাজ্ব এটিএম হেলাল সামনের সারি মিছিলে অংশগ্রহণ করেন ও সমর্থকরা অংশ নেন। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।
শেষ প্রচারণায় নুরুল ইসলাম শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *