
সেলিম চৌধুরী হীরা:
কুমিল্লার লাকসামে বৃহত্তর সুন্নি জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী পথসভা। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাকসাম রেলওয়ে জংশন গোলচত্বরে চেয়ারম্যান প্রতীকের সমর্থনে আয়োজিত এ সভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ লাকসাম–মনোহরগঞ্জ আসনে সুন্নি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তিনি বক্তব্যে এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা মনোয়ার হোসেন, মোহাম্মদ মহিন উদ্দিন, মোহাম্মদ রিপন মজুমদার, ডা. এইচ এম মাসুদুর রহমান, ছাত্রনেতা তোফাজ্জল হোসেন তুহিন, ছাত্রনেতা শহীদ উল্লাহ, মুফতি আহসান হাবিব, যুবনেতা ইসমাইল হোসেন ও মহিন উদ্দিন আজমি প্রমুখ।
নেতারা বক্তব্যে ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান এবং চেয়ারম্যান প্রতীকের পক্ষে সমর্থন চেয়ে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
